মনপুরায় ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
শনিবার, ১০ মে ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর রাতে উপজেলার হাজিরহাট উপজেলার চরযতিন গ্রামে নিজ বাড়ি থেকে ছাত্রলীগ সভাপতিকে আটক করে পুলিশ। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

তবে পরিবার দাবী করেন, শামসুদ্দিন সাগর চার বছর পূর্বে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তারনামে থানায় কোন মামলা নেই। পুলিশ মামলা ছাড়াই একজন সরকারী স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, নিষিদ্ধি সংগঠন ছাত্রলীগের মনপুরা উপজেলার সভাপতি শামসুদ্দিন সাগরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গতবছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২:০৩:২৫   ২৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ