জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন বোরহানউদ্দিনে পৌর প্রশাসক

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন বোরহানউদ্দিনে পৌর প্রশাসক
শনিবার, ১০ মে ২০২৫



---

আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে শহরের ড্রেন পরিস্কার কাজ শুরু করা হয়েছে। শহরের জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা মো. মেহেদী হাসান। আগামী ৩০ মে এর মধ্যে শহরের অধিকাংশ ড্রেন পরিস্কার করা হবে বলে জানান পৌর প্রশাসক।

পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৮সালে পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রথম শ্রেণির পৌরসভা। এখানে ৮ কি.মি ড্রেন আছে। ডা¤িপং স্টেশন না থাকায়, যত্রতত্র ময়লা আর্বজনা ফেলা এবং ড্রেন পরিস্কার না করায় অধিকাংশ ড্রেনের বেশির ভাগ অংশ ভরাট হয়ে গেছে। এতে করে সঠিকভাবে পানি নিষ্কাশন হয় না। সামান্য বর্ষা হলে এলাকা পানিবদ্ধ হয়ে যায়। জনসাধারণের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়।অভিযানের প্রথম দিনে শুক্রবার সকাল ৮টা থেকে পৌরসভার ৬নং ওয়ার্ডের বশির মিয়া সড়কের রফিক সেক্রেটারির বাসার সামনের ড্রেন, হাসপাতাল সংলগ্ন নজরুল মাসাটারের বাসার পাশের এবং বাঁধন স্কুলের পিছনের ড্রেন পরিস্কার করার কাজে অংশ নেয় পরিচ্ছন্নতাকর্মীগণ। সরেজমিনে গিয়ে দেখা গেছে,ড্রেনের সামনে জলাধারে শত শত পলিথিন ভাসমান। ড্রেন মুখ বন্ধ। কিছু ড্রেন ভরাট হয়ে গেছে। প্রথম শ্রেণির পৌরসভায় নাই একটি ডা¤িপং স্টেশন। ময়লা আবর্জনায় ড্রেনগুলো ভরাট হওয়ায় পানি নিস্কাশন হচ্ছে না।সামন্য বর্ষা হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অভিযানে ছিলেন, পৌর কর নির্ধারণকারী মো ইউছুফ হোসেন, প্রধান সহকারী মোর্শেদ আলম, কার্যসহকারী মো. জসিম। পৌর সভার বাসিন্দা সাইদুর রহমান পরিচ্ছন্নতা কাজে শ্রমিক দিয়ে সহযোগিতা করেন।

পৌর প্রশাসক ও সহাকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, বোরহানউদ্দিন পৌরসভায় প্রথমবারের মত যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করে নিজস্ব গাড়িতে সংগ্রহ করে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এবং আধুনিক ডা¤িপং স্টেশন বসানোর চেষ্টা চলমান রয়েছে। পরিবেশ সুরক্ষা নিশ্চিতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ডাস্টবিন এবং বাসা বাড়ির ময়লা সংগ্রহে দেওয়া হয়েছে সল্পমূল্যে ইজারা। এছাড়া পরিস্কার করানো হয়েছে দীর্ঘদিন জমে থাকা ময়লারস্তুপ এবং মজা ও পতিত পুকুরগুলো। শহরে পাবলিক টয়লেট না থাকায় ব্রেস্ট ফিডিং ও প্রতিবন্ধী কর্ণারসহ ৫টি আধুনিক ওয়াশজোন নির্মাণ কাজ চলমান। সবগুলো কাজে নগরবাসী সহযোগিতায় দীর্ঘদিন ধরে শুনতে থাকা নদী সংলগ্ন বোরহানউদ্দিন খালের দূষন কমে আসবে বলে আশাবাদী।

বাংলাদেশ সময়: ২:০১:৪৮   ২৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
ধানক্ষেতে ইঁদুর মারার পরিবর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
বোরহানউদ্দিনে কুয়েতি দিনার ও স্বর্ণালঙ্কারসহ দুই চোর গ্রেপ্তার
আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ড্রেজারে কৃষি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
কুঞ্জেরহাটে ফুটপাত দখল ও ময়লার স্তূপ: দুর্গন্ধ আর ভোগান্তি?
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ