মনপুরায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ রোধ বিষয়ক সভা

প্রচ্ছদ » নারী ও শিশু » মনপুরায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ রোধ বিষয়ক সভা
শনিবার, ১০ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার মনপুরায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা ও স্যানেটারী প্যাড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি মনপুরা শাখার আয়োজনে মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল কর্মকর্তা ডাঃ খালিদ হাসান তামিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহাতাব উদ্দিন ভূইয়া, মনপুরা মাধ্যমিক বিদ্যালয় মিলন চন্দ্র বিশ্বাস,দক্ষিণ প্রান্তের সম্পাদক এডভোকেট নজরুল হক অনু।

---

এসময় বক্তরা মনপুরা দুর্গম চরাঞ্চল হওয়ায় এখানে বাল্য বিয়ে ও নারী প্রতি সহিংসতা রোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

এসময় বক্তরা আরো বলেন, মনপুরা একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানকার স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনাতা নাও থাকতে পারে। এই ধরনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের মধ্যদিয়ে তারা সঠিকভাবে জানতে পারবে। এছাড়া বাল্যবিয়ের কুফল সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ফলে ভবিষ্যতে বাল্যবিয়ের হার অনেকাংশে কমে যাবে। এসময় শিক্ষার্থীদের বাল্য বিয়ে কুফল ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক ধারনা দেওয়া হয়। পরে স্কুলের মেয়ে শিক্ষার্থীদের মাঝে স্যানেটারী প্যাড বিতরন করা হয়।

বাংলাদেশ সময়: ২:০০:১৮   ২৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে গিফট বক্স বিতরণ
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বাউফলে বোরহানউদ্দিনের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজাপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও নৃশংস মারধর, স্বর্ণালঙ্কার লুট
চরফ্যাশনে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে
ইলিশায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
চরফ্যাশনে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, মরদেহ রেখে পাললো স্বামী
ধর্ষণ চেষ্টার বিচার নিয়ে থানায় যাওয়ায় মারধর, ভিক্টিমসহ আহত ৩
মাদ্রাসার গাফিলতির ফলে শিশু শিক্ষার্থীর মৃত্যু
ভোলায় সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বাদীর বিষপান



আর্কাইভ