ভোলায় ঘরে ঘরে গ্যাস-সংযোগসহ ৪ দাবিতে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রচ্ছদ » জেলা » ভোলায় ঘরে ঘরে গ্যাস-সংযোগসহ ৪ দাবিতে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার।।

ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করাসহ চার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ভোলার সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৭ মে) সকালে চলমান আন্দোলণের অংশ হিসাবে ভোলার ভেদুরিয়া ভোলা-বরিশাল সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে ভেদুরিয়া ইউনিয়নের আশেপাশের স্কুল কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।ভোলার গ্যাস সিলিন্ডারে করে ঢাকা নেয়া বন্ধ করে এখানেই গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, বাসা বাড়িতে গ্যাস সংযোগ সহ চারদফা দাবিতে ভোলা ও ঢাকায় একযোগে আন্দোলন করছেন ভোলাবাসী।

দীর্ঘ একমাস ধরে চলা এ অন্দোলনের অংশ হিসেবে ২৮ এপ্রিল ঢাকায় সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করে প্রতিনিধি দল। এতে আশানুরূপ কোনো ফলাফল না আসায় চলমান আন্দোলণের অংশ হিসাবে ভোলার ভেদুরিয়া ভোলা-বরিশাল সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা।

এসময় তারা ভোলার গুরুত্ব বিবেচনা করে এখানকার নেয্যে দাবি মেনে নেওয়ার জন্য সরকরের কাছে দাবি জানান।

বাংলাদেশ সময়: ১:২০:৪১   ২৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, উৎকণ্ঠা
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর অব: হাফিজ
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ