তজুমদ্দিনের ইউনিয়ন ওলামা দলের সভাপতির উপর হামলা

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনের ইউনিয়ন ওলামা দলের সভাপতির উপর হামলা
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওঃ আবুল কাশেমকে জমি জমার বিরোধে মারপিট ও কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ১নং ওয়ার্ডে সেকান্দর মিজি ও শরীফ মিজির নেতৃত্বে এই হামলা করার অভিযোগ পাওয়া যায়। পরে আবুল কাশেমকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, শম্ভুপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি আবুল কাশেম ও তার ভাই ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি সেলামত মিজির সাথে জমিজমার বিরোধ চলছিল। মঙ্গলবার আবুল কাশেম এর জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেয়া ও টয়লেট ভেঙে দেয়ার সময় বাঁধা দিলে মোঃ ভুট্টো, শরীফ, মোফাজ্জল, মুন্নী ও সেলামত লাঠিসোঁটা, দা-বটি নিয়ে মাওঃ কাশেম এর উপর হামলা চালায়। মাওঃ কাশেম সহোদর ভাইয়ের বিরুদ্ধে আরো অভিযোগ করে বলেন সেলামত মিজি আওয়ামী ক্ষমতার দাপট দেখিয়ে আরো তিন বার মারপিট করে আমাকে ৩টি মামলার আসামি করেছে। জমি জোড় করে দখলে নিয়েছে। কোথাও বিচার পাইনি।

অভিযোগ অস্বীকার করে সেলামত মিজির স্ত্রী বলেন, আমদের জায়গা থেকে আমরা মাটি নিয়েছি। তাদের দা-য়ের আঘাতে তারা আহত হয়েছে।

তজুমদ্দিন থানার এসআই মহিউদ্দিন জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মাটি কাটার চিহ্ন পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১:১৯:৫১   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ