ভোলায় খামারিদের নিয়ে বাজার সংযোগ বাড়াতে কর্মশালা

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় খামারিদের নিয়ে বাজার সংযোগ বাড়াতে কর্মশালা
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

স্থানীয় খামারিদের উৎপাদিত পণ্যের সঠিক বিপণন নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে ভোলায় অনুষ্ঠিত হলো “বাজার সংযোগ কর্মশালা”। বুধবার (৭ মে) গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হল রুমে এই কর্মশালার অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আয়োতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম এবং সঞ্চালনা করেন সংস্থার উপপরিচালক অরুন কুমার সিনহা।

কর্মশালায় স্থানীয় খামারি, উদ্যোক্তা, বাজার বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট নানা শ্রেণিপেশার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “আধুনিক বিপণন কৌশল ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়লেই স্থানীয় উৎপাদকরা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হতে পারবেন।”

বাংলাদেশ সময়: ১:১৯:১৪   ২৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা
মনপুরার মেঘনায় জেলের জালে ২৫ কেজির কোড়াল, ৩৪হাজার টাকায় বিক্রি
ভোলায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম উঠেছে ১৩ হাজার টাকা
ভোলায় ৫০ হাজার কৃষকের ১৩ হাজার হেক্টর জমির আমন আবাদ হুমকির মুখে
ভোলা উপকূলের নদীতে ধরা পড়ছে বড় সাইজের ইলিশ, বিদেশে রপ্তানির প্রস্তুতি
মেঘনায় জেলের জালে রাজা ইলিশ, ১১ হাজার টাকায় বিক্রি
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
লোকসানের অজুহাতে লঞ্চ চলাচল বন্ধ: একসময়ের জমজমাট ‘ভোলা খেয়াঘাট’ এখন নিরব-নিস্তব্ধ



আর্কাইভ