লালমোহনে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে বোরো কাটার উদ্বোধন

প্রচ্ছদ » অর্থনীতি » লালমোহনে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে বোরো কাটার উদ্বোধন
বুধবার, ৭ মে ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের নতুন বাজার এলাকায় সমালয়ে উফশী বোরো ধানের ব্লক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে ধান কাটার উদ্বোধন করেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও খামার বাড়ির উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।

এর আগে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক আলী আজিম শরীফ, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র দাস, টুটুল চন্দ্র সাহা ও অসীম মজুমদারসহ উপকারভোগী কৃষকরা।

বাংলাদেশ সময়: ১:৪৫:০৩   ২৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা
চরফ্যাশনে হলুদিয়া সূর্যমুখীতে হাসছে কৃষকের মন
ভোলায় সর্বাধুনিক জিজেইউএস এগ্রো ফুড ফ্যাক্টরীর উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর
ভোলায় কৃষক বাজারের আয়োজন, স্থানীয় কৃষকের পণ্যে সরগরম মেলা
ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন
ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে
জ্বালানি সংকটে বন্ধ হওয়ার পথে ভোলার দুই প্রতিষ্ঠান
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
চরফ্যাশনে বিট রুট চাষে বেল্লালের বাজিমাত: উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত



আর্কাইভ