ভোলায় অস্ত্র ও বোমাসহ আওয়ামী লীগ নেতা আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় অস্ত্র ও বোমাসহ আওয়ামী লীগ নেতা আটক
মঙ্গলবার, ৬ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা মো. মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে ভোলা সদরের চর সামাইয়া ইউনিয়নের সিফলী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

আটকৃত মো. মাইনুদ্দিন মোল্লা ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ও ভোলা পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরসামাইয়া ইউনিয়নের চর সিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাইনুদ্দিন মোল্লার (৩৭) বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি ককটেল, ৫টি দেশী অস্ত্র, ২টি রামদা, ১টি কুড়াল ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২১:৪৮   ২২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ