দৌলতখানে সরকারি প্রাথমিকের ৬৩৯জন শিক্ষক কর্মবিরতিতে

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে সরকারি প্রাথমিকের ৬৩৯জন শিক্ষক কর্মবিরতিতে
মঙ্গলবার, ৬ মে ২০২৫



---

আবির হোসাইন, দৌলতখান ॥

উচ্চ বেতন গ্রেডসহ একাধিক দাবিতে গতকাল সোমবার থেকে দৌলতখান উপজেলায় সারা দেশের ন্যায় এক ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রায় ৬৩৯ জন সহকারি শিক্ষক আগামী ১৫ মে পর্যন্ত ক্লাসের দিনে এক ঘণ্টা করে এই কর্মবিরতি পালন করবেন। এরপর পর্যায়ক্রমে কর্মবিরতির সময় বাড়বে।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ব্যানারে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি. দৌলতখান উপজেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

সহকারী শিক্ষক পদকে এন্ট্রি (চাকরিতে প্রবেশ) পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তাঁরা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি. দৌলতখান উপজেলা শাখার সভাপতি মো ফরহাদ হোসেন নোমান বলেন, ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি শিক্ষকদের বেতন এন্ট্রি লেভেলে ১২তম গ্রেডে নির্ধারণ ও চার বছর পর পদোন্নতি দিয়ে ১১তম গ্রেড দেওয়ার সুপারিশ করেছে। কিন্তু আমরা চাচ্ছি এন্ট্রি পদেই সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন।’

বাংলাদেশ সময়: ২২:১৭:৫৪   ৩৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
দৌলতখানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৌলতখানে সাংবাদিকদের সাথে সাজেদা ফাউন্ডেশনের অ্যাডভোকেসি কর্মশালা
দৌলতখানে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার দোয়া ও মাহফিল
অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
দৌলতখানে কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল
দৌলতখানে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনী জনসভা
দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০



আর্কাইভ