ভোলা-বরিশাল সেতুর দাবীতে চরফ্যাশনে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রচ্ছদ » চরফ্যাশন » ভোলা-বরিশাল সেতুর দাবীতে চরফ্যাশনে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ৬ মে ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

দাবী মোদের একটাই, ভোলা-বরিশাল সেতু চাই এই শ্লোগানে ভোলার চরফ্যাশনে মশাল মিছিল করেছেন ভোলা-বরিশাল সেতু চাই ঐক্যফোরাম। রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে মশাল মিছিলটি বের হয়ে চরফ্যাশন পৌর শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে চরফ্যাশন টাওয়ারের সামনে মিলিত হয়।

এর আগে গত ১৯ এপ্রিল ভোলার আবাসিক গ্যাস সংযোগ দিতে হবে, ভোলায় মেডিক্যাল কলেজ স্থাপন করতে হবে, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে ও ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলতে হবে এই চার দাবী নিয়ে ছাত্র জনতা ইন্ট্রাকো কো¤পানির ৮টি কাভার্ডভ্যান আটক করে। পরে ২০ এপ্রিল আগামীর ভোলা নামক একটি সংগঠন ভোলা বাংলা স্কুল মাঠে একটি বিক্ষোভ সমাবেশ করেন। তারই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দফা দাবী নিয়ে মানববন্ধন করেন ভোলা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

দীর্ঘ একমাস ধরে চলা এ অন্দোলনের অংশ হিসেবে চরফ্যাশনে রোববার সন্ধ্যায় ভোলা-বরিশাল সেতু চাই ঐক্যফোরামের উদ্দ্যোগে মশাল মিছিলে আহ্বায়কের দেখতে পালন করেন, এডভোকেট আলামিন বাবুল, ব্যবসায়ী এটিএম মাসুদ চৌধুরী, শিক্ষক নেতা ইউসুফ হোসেন, আমজাদ হোসেন, প্রভাষক হাসনাইন আহমেদ, সহকারী অধ্যাপক ফজলুর রহমান, হাফেজ হাবিবুর রহমান, জয়নাল আবেদিন ভূঁইয়া, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলামিন শাহরিয়ার, সমাবেশটি সঞ্চালনা করেন অধ্যক্ষ জিয়াউর রহমান, বিভিন্ন আইনজীবী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২:৩০:৫১   ১৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন-মনপুরার হাটবাজার ও পরিবহন খাজনা -টোল সম্পূর্ণ মওকুফ করেছেন এমপি নয়ন
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
চরফ্যাশনে হলুদিয়া সূর্যমুখীতে হাসছে কৃষকের মন
চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে ইটভাটা শ্রমিক নিখোঁজ
সংবাদ প্রকাশের পর: অবশেষে চরফ্যাশনে অবৈধ ১৭ ইট ভাটার ২টিতে অভিযান!
কৃষির আধুনিকায়নে চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
চরফ্যাশনে শতশত লিটার জ্বালানি তেল জব্দ
ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে
৫ লক্ষ টাকা কাবিনে চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি



আর্কাইভ