ভোলায় সিএনজি চালকদের উপর হামলার প্রতিবাদে ইলিশা মহাসড়কে মানববন্ধন

প্রচ্ছদ » জেলা » ভোলায় সিএনজি চালকদের উপর হামলার প্রতিবাদে ইলিশা মহাসড়কে মানববন্ধন
মঙ্গলবার, ৬ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে সিএনজি চালকদের উপর হামলা, যানবাহন ভাঙচুর ও আটক করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ভোলার সিএনজি চালকরা। এ ঘটনার প্রতিবাদে সোমবার ৫ মে দুপুরে ইলিশা মহাসড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে সিএনজি চালকরা অভিযোগ করেন, ভোলা বাস মালিক সমিতির লোকজন তাদের সিএনজি অটোরিকশা জোরপূর্বক বাসস্ট্যান্ড থেকে সরিয়ে দেয় এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এমনকি চালকদের শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিএনজিগুলো নির্দিষ্ট নিয়ম মেনেই যাত্রী পরিবহন করে আসছে। অথচ হঠাৎ করে কোনো প্রকার নোটিশ ছাড়া তাদের চলাচলে বাধা দেওয়া হয়েছে। এই ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।

মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ, যাত্রীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২:৩০:০৮   ১৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়: মেজর অব: হাফিজ
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বাপেক্স এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে মতবিনিময় সভা
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন



আর্কাইভ