হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ভোলায় এনসিপির বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ » জেলা » হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ভোলায় এনসিপির বিক্ষোভ মিছিল
মঙ্গলবার, ৬ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুরে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা কমিটি। সোমবার (৫ মে) রাতে ভোলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভটি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে এনসিপির অনেক নেতা-কর্মী অংশ নেন। তারা তাদের নেতার ওপর হামলার বিচার দাবি করেন।

মিছিলে শ্লোগান দেওয়া হয়’ ‘হাসনাত, হাসনাত’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘হাসনাতের রক্ত বৃথা যাবে না’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যাবে না’, ‘আওয়ামী সন্ত্রাসীদের বিচার চাই’।

বিক্ষোভে থাকা এনসিপি নেতারা বলেন, ‘আমাদের নেতার ওপর হামলার বিচার ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এর আগে রবিবার গাজীপুরে একদল অজ্ঞাত দুর্বৃত্ত এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায় বলে জানা যায়। এসময় উপস্থিত ছিলেন এনসিপির ভোলা জেলা সংগঠক মু: মাকসুদুর রহমান, ভোলা প্রতিনিধি মোঃ আতিক, জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, জেলা প্রতিনিধি আল আমিন মামুন ভোলা প্রতিনিধি, মোঃ রাকিব, ভোলা প্রতিনিধি ইয়াসির আরাফাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ২:২৯:৩০   ২৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ