মনপুরায় ছাত্রদল নেতা রাসেদ হত্যার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » জেলা » মনপুরায় ছাত্রদল নেতা রাসেদ হত্যার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ৬ মে ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় আলোচিত ছাত্রদল নেতা রাসেদ হত্যায় মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। এছাড়াও হত্যা মামলাটি পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতার দাবী করা হয় সংবাদ সম্মেলনে। সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে নিহত রাসেদের বাড়ির সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভাই আজাদ হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জামাল উদ্দিন পলাসের পরিকল্পনায় মামলার আসামীরা পরিকল্পিতভাবে রাসেদকে হত্যা করে। কিন্তু এখন পর্যন্ত হত্যার পরিকল্পনাকারী জামাল উদ্দিন পলাশসহ অন্যান্য আসামীদের গ্রেফতার করেনি পুলিশ। এমনকি জামাল উদ্দিন পলাস টাকার বিনিময় ময়নাতদন্ত রির্পোট পরিবর্তন করবেন বলে আশংকা করছেন

তারা।

এছাড়াও তিনি অভিযোগ করেন, হত্যার মামলা হওয়ার পর থেকে তাদের পরিবারের সদস্যদের ও মামলার স্বাক্ষীদের বিভিন্নভাবে হয়রানী করছে ও হুমকি দিচ্ছেন আসামী পক্ষের লোকজন। এমনকি হত্যা মামলাটিকে ভিন্নখাতে নিতে তাদের পরিবারের সদস্য ও মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে আসামী পক্ষের লোকজন তিনটি মিথ্যা মামলা দিয়েছেন বলে লিখিত অভিযোগ করেছেন তিনি।

এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিহত ছাত্রদল নেতা রাসেদ এর বাবা আবুল কালাম, মা কহিনুর বেগম, বোন ইয়াসমিন বেগম ও ভাই আজাদ হোসেন হেনস্তার হাত থেকে বাঁচতে ও হত্যার সঠিক বিচার পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা দাবী করেন।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আহসান কবির জানান, মনপুরা ও ঢাকার গুলশানে অভিযান পরিচালনা করে ছাত্রদল নেতা রাসেদ হত্যা মামলায় প্রধান আসামীসহ ৭ আসামীদের গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২:২৮:৪২   ১৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়: মেজর অব: হাফিজ
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বাপেক্স এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে মতবিনিময় সভা
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন



আর্কাইভ