লালমোহন সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

প্রচ্ছদ » লালমোহন » লালমোহন সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন
মঙ্গলবার, ৬ মে ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলা বাসস্ট্যান্ডে সিএনজিতে আগুন, সিএনজি চালকদেরকে ধরে নির্যাতন, কথায় কথায় হামলা মামলার হুমকি দেওয়ার প্রতিবাদে লালমোহনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লালমোহন সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার (৫ মে) দুপুরে থানার মোড় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে সমবেত হয়।

সেখানে মানববন্ধনে বক্তারা বলেন, কয়েকদিন পরপর যাত্রী গাড়িতে এবং সিএনজির ভিতরে উঠানামা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে সিএনজির ড্রাইভারদেরকে মারধর করেন এবং সিএনজি পুড়িয়ে ফেলেন বাস মালিক সমিতির ক্যাডার শ্রমিকরা। বাস মালিক-শ্রমিকদের একক আধিপত্য থেকে মুক্তি চাই আমরা।

লালমোহন সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহীন হাওলাদার বলেন, লালমোহনের এক সিএনজি ড্রাইভার মনিরকে বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ডে বাসের শ্রমিকরা মেরে হাত ভেঙে দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মামুন, জহির, ফোরকান, মো. শরিফ হাওলাদারসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২:২৮:০৬   ২৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, উৎকণ্ঠা
লালমোহনে পৌর যুবদলের শাখার প্রধান কার্যলয় উদ্বোধন
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির দায়ে লালমোহনে বেকারি মালিককে জরিমানা
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর অব: হাফিজ
ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন
বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ! পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
রক্তদানের অপেক্ষায় লালমোহনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠিত
লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০



আর্কাইভ