পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষ ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

প্রচ্ছদ » অপরাধ » পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষ ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা
মঙ্গলবার, ৬ মে ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা পুলিশের উপস্থিতিতে দক্ষিণ আইচা রাব্বানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বশার হেলালী ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীরা। রোববার (৪ মে) বিকাল ৪ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানা চরমানিকা ইউনিয়ন ৫নম্বর ওয়ার্ড অধ্যক্ষের বসতঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত আবুল কাশেম শাহ দক্ষিণ আইচা থানা চরমানিকা ইউনিয়ন ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এবং দক্ষিণ আইচা থানা বিএনপি’র সাবেক সভাপতি ও চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

সোমবার বেলা ১১টার দিকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন অধ্যক্ষ আবুল বশার হেলালী জানান, দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম শাহ সম্প্রতি সময়ে আমার কাছ থেকে চাঁদা ৫ লাখ টাকা দাবি করে আসছে। সেই চাঁদার টাকা দিতে আমি অস্বীকার করলে তার নেতৃত্ব জসিম খাঁ, কামাল খাঁ, জাহাঙ্গীর খাঁ, শামীম, ওহাব আলী সহ একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে দেয়। এই ঘটনায় আমি দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্তের জন্য থানার উপ-পুলিশ পরিদর্শক শাহিন ঘটনাস্থলে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার আগে মুহূর্তে সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হন। সেই অস্ত্র দিয়ে আমার ওপর হামলা চালায়। ও-ই সময় আমার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপরও অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের হামলা আমার বাম হাতের আঙুল সহ হাতের তালু কেটে যায়। আমার স্ত্রীর ডান হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা আমার স্ত্রীর গলায় থাকা ১০ আনা স্বর্ণের চেইন ও ৮ আনা দুইটি আংটি নিয়ে যায়। আমি এই ঘটনায় সন্ত্রাসীদের বিচারের দাবী জানাচ্ছি।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা থানা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাশেম শাহ’র পালিত সন্ত্রাসী বাহিনী প্রধান জসিম খাঁ, কামাল খাঁ, জাহাঙ্গীর খাঁ, শামীম, ও ওহাব আলী গত ৫ আগষ্টের পর থেকে অসহায় মানুষের জমি, বসতঘর দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। তারা রীতিমতো এলাকায় রামরাজত্ব কায়েম করে আসছেন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। তাদের লাগাম টেনে ধরার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে জানতে দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি আবুল কাশেম শাহ’র ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এবং হামলার একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২:২৭:০৯   ১৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ