ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তি সাধারন যাত্রীরা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তি সাধারন যাত্রীরা
সোমবার, ৫ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার।।

ভোলায় যাত্রী উঠানো নিয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে মারামারি ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। তবে হঠাৎ ধর্মঘটের ডাকে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রোববার (৪ মে) সন্ধ্যার পর থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাস শ্রমিকরা। এ ঘটনায় পর থেকে জেলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটের ডাক না দিলেও যাত্রী পরিবহন করছেন না সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এক সপ্তাহের মাথায় বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষের ঘটনা।

জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে ভোলা চরফ্যাসন সড়কের জয়নগর স্কুল এলাকায় যাত্রী উঠানো নিয়ে হাজী পরিবহন নামে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

আবদুল মন্নান অভিযোগ করে বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা চালকরা একত্রিত হয়ে একই সময়ে বাংলাবাজার, ভেদুরিয়া, কুঞ্জেরহাট, লালমোহন, কর্তারহাট, বোরহানউদ্দিনসহ জেলার বিভিন্ন স্থানে বাস আটকে রাখেন। তাদের (সিএনজি চালকদের) হামলায় ১৬ বাসচালক-শ্রমিক আহত হয়েছেন। তিনটি গাড়ি ভাঙচুরের অভিযোগ করেন তিনি।

সিএনজিকে অবৈধ যান উল্লেখ করে মহাসড়কে বাস চলাচল বন্ধ ও হামলার বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আবদুল মন্নান।

---

এ দিকে ঘটনার পর থেকেই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এলাকায় বাস শ্রমিকরা অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। টায়ার জ্বালিয়ে সড়কে অবরোধ করা হয়। তবে বাস শ্রমিকদের বিক্ষোভের সময় টার্মিনাল এলাকায় সিএনজি চালকদের দেখা যায়নি।

সিএনজি চালকদের নেতৃত্বদানকারী বাংলাদেশ অটোরিকশা ও হালকা যান পরিবহন ফেডারেশনের জেলা সভাপতি মাকসুদুর রহমান জানান, সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়ার চেষ্টা করলে এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় জেরে বাস শ্রমিকরা চারটি অটোরিকশা ভাঙচুর, ৫টি অটোরিকশা আটক করে রাখে। সড়কে তারা সুষ্ঠু পরিবেশ ও সমাধানের দাবি জানিয়েছেন।

বিক্ষোভ মিছিলের পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে বলে জানান ভোলা সদর থানার এসআই জহিরুল হক।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন। এতে প্রায় ২৪ ঘণ্টা পর প্রশাসনের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ সময়: ০:২০:২৮   ৩১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ