বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

প্রচ্ছদ » অপরাধ » বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন
সোমবার, ৫ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে অনিয়ম দূর্নীতি ও পাউবোর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। রোববার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নূর উদ্দিন মার্কেট এলাকার মেঘনা নদীপাড়ে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় সোহাগ বদ্দার জানান, মনপুরায় চলমান নতুন বাঁধ নির্মাণ কাজে পাউবো দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছে, নিুমানের নির্মাণসামগ্রীর ব্যবহার, জোরপূর্বক সাধারণ মানুষের জমিতে বাঁধ নির্মাণ ও কোন প্রকার ক্ষতিপূরণ না দেয়াসহ নানা ধরণের স্বেছাচারিতা করে আসছে। এর প্রতিবাদে মনপুরাবাসী একাধিকবার মানববন্ধন করেছে কিন্তু কোন ফল পায়নি। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল লিখিতভাবে নি¤œমানের কাজের প্রতিবাদ করেছে।

একপর্যায়ে সাবেক ছাত্রদলনেতা রাশেদ পাউবোর কাজের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ঠিকাদরের শ্রমিকের হামলায় গত ১৯ মার্চ নিহত হন। কিন্তু রাশেদ হত্যা মামলায়ও দৃশ্মমান কোন অগ্রগতি হয়নি। বরং রাশেদের পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শণ ও হয়রানী করে আসছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাশেদ হত্যার বিচার এবং বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধের দাবী জানান।

বাংলাদেশ সময়: ০:১৮:২০   ১৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
তজুমদ্দিনে বিষ প্রয়োগ করে মাছ শিকার দলের পাঁচ সদস্যকে আটক করে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
পিতা ও পুত্রকে আটকে রেখে নির্যাতন: পুলিশের সহযোগীতায় উদ্ধার আটক-৩
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অটোরিকশা ও গাঁজাসহ আটক-২
ভোলায় লঞ্চযাত্রীকে চোখ বেঁধে অপহরণ: খুঁজে পেতে পরিবারের আহাজারি
ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আ’লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার
আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত
ধনিয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড



আর্কাইভ