ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
সোমবার, ৫ মে ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ প্রমোটারদের (সিএনএইচপি) জন্য মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। রবিবার (৪ মে) নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, ভোলার হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম।

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভোলা-এর উপপরিচালক মো. মনিরুজ্জামান খান, পিকেএসএফ-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ সুলতান মোহাম্মদ হেজবুল্লাহ এবং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, ভোলার ইনচার্জ নার্সিং ইন্সট্রাক্টর নন্দা রানী দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপপরিচালক মো. আবু বকর।

প্রশিক্ষণে পিপিইপিপি-ইইউ প্রকল্পের পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক¤েপানেন্টের আওতায় কেডেক, পরিবার উন্নয়ন সংস্থা, ওয়েব ফাউন্ডেশন এবং জিজেইউএস-এর দুর্গম এলাকায় কর্মরত মোট ২৫ জন সিএনএইচপি অংশগ্রহণ করেছেন। আগামী পাঁচদিন তাঁরা মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ০:১৭:৪১   ২৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক হওয়ায় মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ইয়ুথ রেড ক্রিসেন্ট, ভোলা ইউনিটের নতুন নির্বাহী কমিটি গঠন
ভোলায় সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপি’র দোয়া মাহফিল



আর্কাইভ