ভোলায় দিনব্যাপী বিবার ফ্রি চক্ষু চিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্প

প্রচ্ছদ » জেলা » ভোলায় দিনব্যাপী বিবার ফ্রি চক্ষু চিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্প
শনিবার, ৩ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২ মে) ভোলা শহরের যুগীরঘোল বিবার মানবতার দুয়ারে কার্যালয়ে এই ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। সকালে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট রাজনৈতিকবিদ ও সমাজ সেবক গোলাম নবী আলমগীর।

দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। একই সঙ্গে যেসব রোগীর অপারেশন প্রয়োজন তাদের চোখের ছানি অপারেশন করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।

আয়োজকরা জানান, অসহায়-দারিদ্র পাশে দাঁড়াতে এই চক্ষু মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এর মাধ্যমে যারা অর্থের অভাবে চোখে সমস্যা নিয়ে ঘুরছেন তারা বিনামূল্যে চোখের সেবা পেয়ে ভালো হবে।

---

দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল। ডাক্তার হিসাবে চোখের সেবা দেন নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল ডাক্তার আসিফ ইকবাল। এসময় বিবার প্রতিষ্ঠাতা মনিরুল ইসলামসহ উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এনামুল হক, জৈনপুরী খানকাহ শরীফ পরিচালক মনিরুল হক চৌধুরী, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, বিবার সভাপতি আজিজুল ইসলাম, সংগীত শিল্পী মনির চৌধুরী, বদ্বীপ ফোরামের আহবায়ক মীর মোশারেফ অমি, সাংবাদিক ও তরুন সংগঠক আদিল হোসেন তপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:১৬:২০   ২৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
৩২ পেরিয়ে ৩৩-এ পা দিল ভোলার প্রথম দৈনিক আজকের ভোলা
ভোলা সদর হাসপাতালে চালু হলো এক্স-রে মেশিন
ভোলা প্রেসক্লাবে নির্বাচনে অনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা



আর্কাইভ