ভোলা সমিতি ঢাকা এর নতুন কমিটি গঠন

প্রচ্ছদ » জেলা » ভোলা সমিতি ঢাকা এর নতুন কমিটি গঠন
শুক্রবার, ২ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সমিতি ঢাকা’র নতুন কমিটি গঠনকল্পে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অফ বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের সম্মেলন মিলনায়তনে ঢাকাস্থ ভোলাবাসীদের নিয়ে সম্প্রতি এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার। সভায় ঢাকাস্থ ভোলার শিল্পপতি, ব্যবসায়ী, পুলিশের অতিরিক্ত ডিআইজিবৃন্দ, এডভোকেটবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারকে ভোলা সমিতির ঢাকা এর আহবায়ক ও গোলাম মাসুদ খান লাবলুকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘক্ষণ চলমান এই সভাটি ঢাকাস্থ ভোলাবাসীদের মিলন মেলায় পরিণত হয়। সভায় আট সদস্যের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদে রয়েছেন: বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সস্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম নিরব ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব হায়দার আলী লেলিন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৫৮   ৫৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন



আর্কাইভ