প্রবাসী জাহাঙ্গীর আলমের মিথ্যা অভিযোগের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিএনপির সংবাদ সম্মেলন ‎

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » প্রবাসী জাহাঙ্গীর আলমের মিথ্যা অভিযোগের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিএনপির সংবাদ সম্মেলন ‎
বৃহস্পতিবার, ১ মে ২০২৫



---এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।

যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি দাবী করা জাহাঙ্গীর আলম গত বুধবার জেলা সদরে এক সংবাদ সম্মেলন করেন। তারই প্রতিবাদে বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলা কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন।

‎উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম নাসিম কাজীর সঞ্চালনায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার আলম খানের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব এ্যাডভোকেট আজম কাজী।

‎তিনি বলেন, জাহাঙ্গীর আলম দাবী করেন তার নিজ এলাকায় আসতে বিএনপি নেতাকর্মীরা বাধা দেয় যা সত্য নয়। তিনি ভোলা জেলা সদর উপজেলায় বসে জনপ্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন।

‎বরং জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মীদেরকে বাদ দিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী সন্ত্রাসীদের উপর ভর করে এলাকায় এসে অরজকতা সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিল। কিন্তুু নির্যাতীত বিএনপির নেতা কর্মীরা এ ব্যাপারে স্বোচ্চার রয়েছে।

‎সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য ফিরোজ কাজী, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আকবর পিন্টু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, সহসভাপতি আঃ রব হাওলাদার, বশির আহম্মেদ, যুগ্ন সম্পাদক সাইদুর রহমান লিটন, সাহাবুদ্দিন বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমঙ্গীর মাতাব্বর, সম্পাদক জামাল পাঞ্চায়েত, উপজেলা যুবদলের আহ্বায়ক সিহাব উদ্দিন হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি ও সদস্য সচিব আবু জাফর মৃর্ধা, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিক আসলাম রুবেলসহ বিবিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:১২   ৪০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ তীব্র যানযটে নাজেহাল অবস্থা
বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার সাফল্য
বাউফলে বোরহানউদ্দিনের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধ: হামলা-হুমকি ও পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
বোরহানউদ্দিনে ভূমি অফিসে অনিয়মের আখড়া, টাকার বিনিময়ে রেকর্ড মালিক বাদ দিয়ে অন্যের নামে দাখিলা
ভোলা বাস মালিক সমিতির বিরুদ্ধে হামলা-হয়রানির অভিযোগ, বোরহানউদ্দিনে সিএনজি চালকদের মানববন্ধন



আর্কাইভ