বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান-ই আমাদের দাবী পূরন করবেন: জাহাঙ্গীর এম আলম

প্রচ্ছদ » জেলা » বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান-ই আমাদের দাবী পূরন করবেন: জাহাঙ্গীর এম আলম
বৃহস্পতিবার, ১ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ভোলা-বরিশাল সেতুসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় জেলার বোরহানউদ্দিন-দৌলতখানের সচেতন নাগরিক সমাাজের ব্যানারে জেলা সদর ভোলার সুন্দরবন গ্যাস অফিসের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহাঙ্গীর এম আলমের নেতৃত্বে সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আগামী বাংলার সূর্যসন্তান তারেক রহমানের নেতৃত্বেই ভোলার মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো,সেজন্য খুব দ্রুতই নির্বাচন দেয়া ও বিএনপির সরকার গঠনের বিকল্প নেই। তিনি বলেন, ভোলার মানুষের প্রাণের পাঁচ দাবী কেবল বিএনপি সরকারের পক্ষেই সম্ভব হবে।

সেজন্য জাতি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের অপেক্ষায় আছেন। সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাদের পাঁচদফা মৌলিক দাবীগুলো আদায় করতে আমি ভোলাবাসীকে সাথে নিয়ে আগামী বাংলার রাখাল রাজা তারেক রহমানের পিছু ছাড়বোনা। তাই এই আন্দোলন অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, ভোলা একটি দ্বীপ জেলা। এ জেলার ২২ লাখ মানুষ চরমভাবে অবহেলিত। ভোলার সঙ্গে সড়ক যোগাযোগ না থাকায় এখানকার মানুষ দেশের মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন। এখানকার সরকারি যে হাসপাতাল আছে সেখানে সামান্যতম চিকিৎসা সেবাও পাওয়া যায় না। ভোলায় বিপুল পরিমান গ্যাস মজুদ থাকলেও এখানে উল্লেখ্য যোগ্য শিল্পকারখানা গড়ে ওঠেনি। এ সকল সমস্যা নিয়ে ভোলার মানুষ দীর্ঘ দিন ধরে আন্দোলন করলে কোনো সুফল পায়নি।

ভোলার গ্যাস ভোলার মানুষের অধিকার। ভোলার মানুষকে বঞ্চিত করে এ গ্যাস ভোলার বাইরে নিতে দেয়া হবে না। ভোলা থেকে গ্যাস নেওয়ার আগে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন,ভোলা-বরিশাল সেতু নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলতে হবে। অন্যথায় ভোলা থেকে কোনো গ্যাস নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়।

---

এদিকে বুধবার মানববন্ধন শেষে যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর এম আলম তার সফরসঙ্গীদের নিয়ে গ্রামের বাড়ী বোরহানউদ্দিনে রওয়ানা হলে একদল দূর্বৃত্ত ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখেন। এসব লোকজন হাতে লাঠিশোটা, হকিষ্টিক, লোহার পাইপ, আগ্নেয়াস্ত্র ও ধাড়ালো দা-কুড়াল নিয়ে জাহাঙ্গীর এম আলম বিরোধী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষে বিক্ষোভ করতে থাকেন। তারা ভোলা শহরের যুগীরঘোলা নামক এলাকায় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের গাড়ী বহরে হামলা চালায়। এসময় জেলা সদরের পুলিশ ঘটনাস্থলে এসে জাহাঙ্গীর আলমকে নিরাপত্তা দেন। তবুও হামলাকারীদের বাধারমূখে তিনি তার গ্রামের বাড়ী বোরহানউদ্দিন উপজেলায় যেতে পারেননি।

ফলে বুধবার বেলা আড়াইটায় বিএনপি নেতা জাহাঙ্গীর এম আলম তার জেলা সদরের আদর্শ একাডেমি সড়কে অবস্থিত বাসভবনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। তিনি গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের বাহিনী অজ্ঞাত কারণে তার গাড়ী বহরে হামলা চালিয়ে চারটি মাইক্রো ভাংচুর করেন।

দলীয় কর্মীদের উপর হামলা চালায়। পুলিশের সামনেই এসব সন্ত্রাসীরা তার বহরে হামলা ও ভাংচুর চালিয়েছে বলে দাবী করেন বিএনপির এই হেভিওয়েট নেতা।

তিনি আক্ষেপ করে বলেন, আমার জন্মস্থানে আমাকে যেতে হাফিজ ইব্রাহিম বাঁধা দিচ্ছেন, এটা অবিশ্বাস্য। তিনি এই ন্যাক্কারজন ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানান। এসব ঘটনার আদ্যোপান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশনায়ক তারেক রহমানকে অবহিত করে প্রতিকার চাওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এসময় বোরহানউদ্দিন-দৌলতখান বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২৩   ৩৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নৌবাহিনী প্রস্তুত: ভোলায় নৌ-প্রধান
সঠিকভাবে ভোট না দিলে গুনাহ আমলনামায় জমা হয়: পীর চরমোনাই
যোগ্যদের চাকুরি চাইলে ধানের শীষে ভোট দিন: নয়ন
বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে: চরফ্যাশনে চরমোনাই পীর
ভোলায় আগামীতে আর কাউকে দস্যু হতে দিয়েন না: ব্যারিস্টার পার্থ
নামসর্বস্ব দলের ১৭ প্রার্থী, নানা প্রশ্ন
ভোলা-৩ আসনে নির্বাচনী প্রচারনায় জমে উঠছে নবীন প্রবীণের লড়াই
ভোট আসে, ভোট যায়: ভাগ্যের পরিবর্তন হয়না মানতাদের
বাংলাদেশের মানুষ একটা স্বাধীনতা বিরোধী দলকে ভোট দিবে না: মেজর অব. হাফিজ



আর্কাইভ