ভোলায় হাসপাতালে বন্দির মৃত্যু

প্রচ্ছদ » জেলা » ভোলায় হাসপাতালে বন্দির মৃত্যু
বৃহস্পতিবার, ১ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার নাম সফিউল আলম সফি (৪৯)। তিনি মাদক মামলার আসামি হিসেবে কারাবন্দি ছিলেন।

ভোলা জেল সুপার শওকত হোসেন মিঞা জানান, হৃদক্রিয়া বন্ধ হয়ে বুধবার ১০টা ২০ মিনিটে ওই আসামির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আজিজের ছেলে সফিউল আলম সফি ও তার ভায়রা একই এলাকার বাসিন্দা বদিউল আলম বাদশাকে পুলিশ তিন কেজি গাঁজাসহ আটক করে। ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভোলা-ইলিশা সড়কের বাপ্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে তুললে তাদের মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়।

জেল সুপার শওকত হোসেন মিঞা বলেন, বুধবার সাড়ে ৯টার দিকে সফিউলের বুকে ব্যাথা ওঠে। তাৎক্ষণিক জেলা কারাগারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৮:১৩:২১   ২৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ