শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ভোলায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ভোলায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিবষটির এবারের প্রতিপাদ্য ছিলো “জীবনের প্রয়োজনে চাই শিক্ষা, সংকটকালেও সুরক্ষিত চাই শিক্ষা” বুধবার সকালে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের হলরুমে দিবষটির আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন জিজেইউএস এর পরিচালক (লিগাল অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বিথি ইসলাম। আরও বক্তব্য রাখেন, জিজেইউএস এর পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল এবং অতিরিক্ত পরিচালক (এইচআর ও অ্যাডমিন) মোঃ আজাদ হোসেন। সভাটি সঞ্চালনা করেন জিজেইউএস এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলমগীর হোসেন।

আলোচনায় স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, ঝরেপড়া রোধ এবং সংকটকালীন শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সরকার ও সুশীল সমাজের আরও ঘনিষ্ঠ সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে শিক্ষাবিদ, স্থানীয় নেতৃবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এসএমসি সদস্য ও গণমাধ্যম কর্মী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৮:১১:৩১   ২৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
শিবপুরে বিশিষ্টজনের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ কোস্টগার্ডের
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ



আর্কাইভ