ফের ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত লালমোহনের নয়ন

প্রচ্ছদ » জেলা » ফের ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত লালমোহনের নয়ন
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

দ্বিতীয়বারের মতো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন। সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি এবং ভিয়েনা রাজ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন ভিয়েনার ২৩নং ডিস্ট্রিক্ট থেকে কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন তিনি।

মাহমুদুর রহমান নয়নের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তার বাবা মাহবুবুর রহমান লালমোহন পৌরসভার বর্ণালী সড়কের বাসিন্দা। তারা পুরো পরিবার চার দশক ধরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসবাস করে আসছেন।

তিনি ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। মাহবুবুর রহমানের সুযোগ্য সন্তান মাহমুদুর রহমান (নয়ন) অস্ট্রিয়ার স্থানীয় মূলধারার একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় রাজনীতিবিদ। অস্ট্রিয়ান পিপলস পার্টির রাজনীতির সঙ্গে জড়িত।

ছাত্রাবস্তায় ২০১২-২০১৩ সালে হায়ার টেকনিক্যাল কলেজ থেকে সমগ্র অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের ¯িপকার নির্বাচিত হন। সেখানে তিনি ১.১ মিলিয়ন স্টুডেন্টের নেতৃত্ব দেন। অস্ট্রিয়ান তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন মাত্র ২৯ বছর বয়সে অস্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন।

অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে ২০২০ সালে প্রথমবার ভিয়েনার ডির্স্ট্রিক্ট কাউন্সির নির্বাচনে অংশগ্রহণ করে ২৩নং ডিস্ট্রিক্টের কাউন্সিলর নির্বাচিত হন। দ্বিতীয়বারের মতো একই ডিস্ট্রিক্ট থেতে প্রতিদ্বন্দ্বিতা করে ২৭ এপ্রিল কাউন্সিলর পুন:নির্বাচিত হন। মাহমুদুর রহমান নয়নের পরিবার ভিয়েনায় বসবাস করা ২৩নং ডিস্ট্রিক্টের বাংলাদেশি অস্ট্রিয়ান নাগরিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:১৯:২৫   ২২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, উৎকণ্ঠা
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর অব: হাফিজ
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ