ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

প্রচ্ছদ » জেলা » ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে অটোরিকশা শ্রমিকদের মারধরের প্রতিবাদে ভোলা-চরফ্যাশন মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। রোববার বিকেল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ভোলার বীরশ্রেষ্ঠ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে ছেড়ে যায়নি কোনো বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। টার্মিনালে এসে যাত্রীদের চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। অনেকে বাধ্য হয়ে ছোট ছোট পরিবহনে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন।

যাত্রীরা জানান, বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া গুনে গন্তব্যে যেতে হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত সময়ও ব্যয় হচ্ছে।

এদিকে বাস শ্রমিকদের মারধরের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। এ সময় অন্যান্য বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা।

ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বলেন, শ্রমিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। একইসঙ্গে মহাসড়কে সব ধরনের থ্রি হুইলার বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০:৫৮:১৭   ২১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
৩২ পেরিয়ে ৩৩-এ পা দিল ভোলার প্রথম দৈনিক আজকের ভোলা
ভোলা সদর হাসপাতালে চালু হলো এক্স-রে মেশিন
ভোলা প্রেসক্লাবে নির্বাচনে অনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা



আর্কাইভ