তাইজুলের ৫ উইকেটে স্বস্তি বাংলাদেশের

প্রচ্ছদ » খেলা » তাইজুলের ৫ উইকেটে স্বস্তি বাংলাদেশের
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



---

স্পোটর্স ডেস্ক ॥

দাপটের সঙ্গে দিন শুরু করলেও শেষবেলায় আর তা ধরে রাখতে জিম্বাবুয়ে। তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে দিন শেষ করেছে তারা। ৬০ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি ¯িপনার।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। দলটির দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং বেন কারেনের ব্যাটে সমান ২১ রান করে আসে। তবে তিন এবং চারে নেমে ফিফটির দেখা পান যথাক্রমে নিক ওয়েলচ (৫৪) এবং শন উইলিয়ামস (৬৭)। এর মধ্যে উইলিয়ামসে তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ দেখান ¯িপনার নাঈম হাসান।

৫৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে প্রথমে মাঠ ছাড়েন ওয়েলচ। প্রথম আবার ব্যাটিংয়ে ফিরলেও নিজের খাতায় আর এক রানও যোগ করতে পারেননি তিনি।

দলটির পরের সাত ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। এর মধ্যে সর্বোচ্চ ১৮* রান এসেছে তাফাদজোয়া সিগার ব্যাটে।

মূলত শেষ সেশনেই দিনের গতিপথ বদলে গেছে। ২ উইকেটে ১৬১ রান নিয়ে এই সেশন শুরু করা জিম্বাবুয়ে চা বিরতির পর ৬৬ রান যোগ করতেই খুইয়েছে ৭ উইকেট।

জিম্বাবুয়ের এমন ধসের কারণ তাইজুলের বিধ্বংসী বোলিং। এদিন ২৭ ওভার বল করে স্রেফ ৬০ রান খরচায় ৫ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। দুই উইকেট পেয়েছেন আরেক ¯িপনার নাঈম হাসান।

উল্লেখ্য, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার (২৮ এপ্রিল) শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। সিলেটে সিরিজের প্রথম টেস্ট ৩ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৪৫   ২১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
চরফ্যাশনে বেওয়ারিশ কুকুর আতঙ্ক, কামড়ে আহত অর্ধশত নারী পুরুষ
ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত
ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলে ইনক্লুসিভ প্যারা স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত
লালমোহনে ‘রান উইথ নাঈম’ ম্যারাথন দৌড় কর্মসূচি অনুষ্ঠিত
ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন
ভোলার তরুণ ইফতি এবার বিপিএল খেলবে রংপুরের জার্সিতে!



আর্কাইভ