ভোলায় চাকরী স্থায়ীকরণের দাবিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন বিক্ষোভ

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় চাকরী স্থায়ীকরণের দাবিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

অস্থায়ী কর্মীদের স্থায়ীকরন, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির দাবিতে ভোলায় বিক্ষোভ করেছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সদস্যরা। বুধবার (২৩ এপ্রিল) সকালে ভোলা শহরের কালীবাড়ি রোডে উপ-পরিচালক কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ভোলা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীর এই বিক্ষোভ অংশ নেয়। এসময় তারা দাবি না মানা পর্যন্ত আগামী ২৬ এপ্রিল ২০২৫ তারিখের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানান। পিডিএফ ভোলা অঞ্চল কর্মকর্তা-কর্মচারীরা এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেন।

এসময় বক্তরা বলেন, দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন কাজ করলে অস্থায়ী কর্মীদের স্থায়ী করা ও স্থায়ী কর্মীদের পদোন্নতি না দেওয়া তারা মানবতার জীবন যাপন করছে। স্বল্প বেতনে তাদের সংসার চালানো কষ্ট হচ্ছে। তাই দ্রুত অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ভোলা অঞ্চল কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী সোহাগ, কার্যকরী সভাপতি মোহাম্মদ মনির হোসেনসহ ভোলা অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:২৬:৪৬   ২৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নৌবাহিনী প্রস্তুত: ভোলায় নৌ-প্রধান
ভোলায় আগামীতে আর কাউকে দস্যু হতে দিয়েন না: ব্যারিস্টার পার্থ
নামসর্বস্ব দলের ১৭ প্রার্থী, নানা প্রশ্ন
ভোট আসে, ভোট যায়: ভাগ্যের পরিবর্তন হয়না মানতাদের
ভোলার উন্নয়নের জন্য আমাকে কাজ করার সুযোগ দিন: ব্যারিস্টার পার্থ
ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
শান্তিপূর্ণ ভোটের আহ্বানে ভোলায় মুক্তিযোদ্ধাদের ট্রাক শোভাযাত্রা
ভোলায় ইশারা ভাষা দিবস পালিত
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪



আর্কাইভ