চরফ্যাশনে কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মো: নূরউদ্দিনের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে উপজেলা শিক্ষক সমাজ ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চরফ্যাশন সদর রোডে রসুলপুর নাজিম উদ্দীন আলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি আলম শাহের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন চরফ্যাশন সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ ও সাধারণ সম্পাদক এমরান নেগাবান প্রমূখ।

বক্তারা মানববন্ধনে বলেন, অধ্যাপক নূরউদ্দিন একজন সম্মানিত ব্যক্তি, তিনি কখনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। তার মেয়ে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। তার জামাতা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। একটি কুচক্রী মহল তাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে তার ওপর কাপুরুষোচিত হামলা করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১:২৫:০৮   ২৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ