চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার দুলালহাট আবুবকরপুর গ্রামে ঈদ করতে এলে মো. মাকসুদুর রহমান মাসুদকে (৩৮) ২ লাখ টাকা চাঁদার জন্য কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। ওই ঘটনার মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল-আমিনকে ঢাকার মতিঝিল থেকে গ্রেফতার করেছে ডিবি ও পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, জেলার দুলারহাট থানার হাসানগঞ্জ এলাকায় ঈদ করতে বাড়িতে আসেন ঢাকার সাভারের সবজি বিক্রেতা মাসুদ। ওই সময় মাসুদ ও তার ভাইদের কাছে ২ লাখ টাকা চাঁদার দাবি করেন আল-আমিন। না দেওয়ায় ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে কয়েক দফা তাদের বাড়িতে হামলা করা হয়। সর্বশেষ ৪ এপ্রিল আল-আমিন দলবল নিয়ে হামলা করে ঘরবাড়ি লুট করার পাশাপাশি কুপিয়ে হত্যা করেন মাসুদকে।

এ ঘটনায় মাসুদের ভাই রায়হান বাদী হয়ে দুলালহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, আল-আমিন তার ভাইয়ের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। ঘটনার পর ৯ আসামিকে গ্রেফতার করে পুলিশ। তবে পালিয়ে যান আল-আমিন।

এদিকে ওই ঘটনার পর আল-আমিনকে স্বেচ্ছাসেবক দলের পদ ও সদস্য থেকে আজীবনের জন্য বহিষ্কার করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী।

পরে পুলিশ সুপার মো. শরীফুল হকের নির্দেশে পুলিশের একটি বিশেষ টিম ঢাকার ডিবি পুলিশের সহযোগীতায় শুক্রবার মতিঝিল এলাকা আল আমিনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে ভোলায় আনা হয়।

উল্লেখ্য, চাঞ্চল্যকর ওই ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত পরিবারকে সান্ত¡না দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১:৫১:৪৭   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির দায়ে লালমোহনে বেকারি মালিককে জরিমানা
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
চরফ্যাশনে দানকৃত জমিতে ৩৫ বছর পর স্কুল ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
ভোলায় ভুল রক্ত পুস করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা



আর্কাইভ