চরফ্যাশন সড়কে পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্মারকলিপি পেশ

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশন সড়কে পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্মারকলিপি পেশ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনের পৌরসভার বিভিন্ন সড়কে পরিবহন থেকে টোল আদায়ের নামে চাঁদা তোলা বন্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন উপজেলা শাখা।

কনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলায় নির্বাহী অফিসারে কার্যালয়ে গিয়ে উপজেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি স্মারক লিপি গ্রহণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, ইতিমধ্যে নাজিম উদ্দীন আলম ও নুরুল ইসলাম নয়ন সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, সকলের সাথে পরামর্শ করে আমরা একটি সিদ্ধান্ত উপনীত হব, যাতে করে চরফ্যাশনের পরিবেশ বিঘিœত না হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরফ্যাশন উপজেলা সভাপতি মাহবুবুর রহমান বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচার আওয়ামী সরকার বিভিন্ন নামে শ্রমিকদের কাছ থেকে অর্থ আদায় করেছে। আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে। ছাত্র জনতার বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরফ্যাশন উপজেলা শাখার সেক্রেটারি মো. শামসুদ্দীন, আল আমিন শাহারিয়ার, চরফ্যাশন উপজিলা সিএনজি অটোরিকশা ট্রেড ইউনিয়ন সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সেক্রেটারি মো. সেলিম, বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, সিএনজি অটোরিকশার অসংখ্য মালিক এবং ড্রাইভার।

বাংলাদেশ সময়: ১:৫০:৩৮   ২২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ