তজুমদ্দিনে মার্চ ফর প্যালেষ্টাইনে বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল

প্রচ্ছদ » ইসলাম » তজুমদ্দিনে মার্চ ফর প্যালেষ্টাইনে বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

দখলদার সন্ত্রাসী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠার দাবীতে ফিলিস্তিন সংহতি আন্দোলন তজুমদ্দিন শাখার আয়োজনে ভোলার তজুমদ্দিনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে ঝড়বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় শশীগঞ্জ মধ্য বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। মার্চ ফর প্যালেষ্টাইন কর্মসূচিতে যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ধর্মপ্রাণ মানুষ ঝড়বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে কয়েক হাজার মানুষ যোগ দেন। সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতা করেন, গোলাম মোস্তফা মিন্টু, ওমর আসাদ রিন্টু, মাও. মুফতি জাফর আহাম্মেদ, মাওলানা সোয়াইব আহম্মেদ ফরিদ, মাও. আব্দুর রাজ্জাক, মাও. নাসরুল্লাহ হামিদি, মাওলানা মোছেন উদ্দিন রহমানি, মাও. মুফতি ঈসা খাঁন প্রমুখ।

বক্তারা বলেন, ‘বিশ্ব সম্প্রদায়কে এখনই সজাগ হতে হবে। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার না হলে মানবতা চিরতরে পরাজিত হবে।’সাধারণ মানুষের এমন সাহসী অংশগ্রহণ প্রমাণ করে, তজুমদ্দিন শুধু একটি উপজেলার নাম নয়, এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক বিবেকের প্রতিচ্ছবি। সমাবেশ শেষে ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১:৪৯:৫৬   ৩৫৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু
প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে অন্তবর্তীকলীন সরকার জনপ্রত্যাশার সাথে প্রতারণা করেছেন: ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর
ভোলায় পীর মাশায়েক ও ওলী আওলিয়াদের অংশগ্রহনে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন
মসজিদের ব্যাংক হিসাবে জমা আড়াই কোটি



আর্কাইভ