গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

প্রচ্ছদ » লালমোহন » গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় গাছ থেকে পড়ে মো. কবির হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাচ্চু মেকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। কবির হোসেন নামে ওই দিনমজুর একই ওয়ার্ডের জমাদার বাড়ির মৃত তোবারক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কবির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাছ কাটা এবং পরিষ্কারের কাজ করতেন। শনিবার সকালেও তিনি পার্শ্ববর্তী বাচ্চু মেকারের বাড়িতে গাছ কাটতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে একটি রেইনট্রি গাছে উঠে ডাল কাটার সময় নিচে পড়ে যান কবির হোসেন। এরপর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১:৪৯:০১   ২৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
লালমোহনে জমি বিরোধের জেরধরে পিটিয়ে আহত ৪
লালমোহনে ভিজিএফের চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ
লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ
লালমোহনে তেল না পেয়ে ইউএনওর বাসার সামনে বাইকারদের বিক্ষোভ
লালমোহন স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু, স্বামী সংকটাপন্ন
লালমোহনে জোয়ারে ভেসে লোকালয়ে চিত্রা হরিণ
লালমোহনে চাঁদা না পেয়ে বসতঘরে হামলা, একই পরিবারের নারীসহ আহত-৫
লালমোহনে জমি বিরোধের জেরে হামলা, নারীসহ আহত-৫
লালমোহনে বিয়ে বাড়িতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে মারপিট, আহত-২



আর্কাইভ