ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা

প্রচ্ছদ » জেলা » ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫



---

মোঃ বশির আহমেদ ॥

ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলনের অংশ হিসাবে ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকায় যাওয়ার পথে আটকিয়ে দিয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ড ভ্যানটি আটকিয়ে দেয়া হয়।

বিক্ষোভকারীরা জানায়, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এনিয়ে ব-দ্বীপ ফোরামসহ বিভিন্ন সংগঠন দির্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন তীব্রতর হয়ে উঠছে।

---

এ আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ী ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনের রাস্তায় কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে। পরে তারা কাভার্ড ভ্যানটি বাস টার্মিনাল সংলগ্ন হেলীপ্যাড রোডে নিয়ে রাখে।

এর পূর্বে ঘরে ঘরে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা, মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকোর সাথে চুক্তি বাতিল ও ভোলা বরিশাল ব্রিজ নির্মানসহ ৫ দফা দাবীতে সকাল ১১টায় ভোলার কে জাহান মার্কেটের সামনে ব-দ্বীপ ফোরামের আয়োজনে একটি মাববন্ধন করা হয়।

বাংলাদেশ সময়: ১:১৩:৪০   ৩৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক



আর্কাইভ