সম্পদ লঞ্চকে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো যাত্রীরা!

প্রচ্ছদ » অপরাধ » সম্পদ লঞ্চকে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো যাত্রীরা!
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ইচ্ছে করেই সম্পদ লঞ্চকে কর্ণফুলী-৩ কর্তৃক ধাক্কা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, এতে নদীর মধ্যে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো বলে জানিয়েছেন লঞ্চের যাত্রীরা। বৃহ¯পতিবার সন্ধ্যা ৭টার দিকে চাদঁপুর নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, এমভি সম্পদ লঞ্চ ঢাকা সদর ঘাট থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে বিকাল ৪টায় ছেঁড়ে আসে। তার আধাঘন্টা আগে এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি একই ঘাট থেকে বিকাল সাড়ে ৩টায় ছেঁড়ে আসে। কর্ণফলী-৩ লঞ্চের গতি কম হওয়ায় আধা ঘণ্টা আগে ছেড়ে আসার পরেও স¤পদ লঞ্চের পরে কর্ণফুলী-৩ ভোলায় পৌঁছে। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে চাদঁপুর মোহনায় এমভি সম্পদ লঞ্চ ক্রোস করে প্রায় সামনে চলে আসার সময় এমভি কর্ণফুলী ৩ লঞ্চটি পিছনের সাইট থেকে এমভি সম্পদ লঞ্চকে উদ্দেশ্য প্রনোদিতভাবে ধাক্কা দেয়। এতে এমভি সম্পদ লঞ্চের বডিতে ব্যপক ক্ষয়-ক্ষতি হয়। এছাড়াও দুই লঞ্চের যাত্রীদের জীবন নিরাপত্তা নিয়ে ছিলো ব্যাপক শঙ্কা। এ ধরনের প্রতিহিংসামূলক কর্মকা-ের কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে এমভি সম্পদ লঞ্চ কর্তৃপক্ষ পোর্ট অফিসারকে মৌখিকভাবে অবহিত করেছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে কর্ণফুলী-৩ লঞ্চের সুপারভাইজার জসিম জানান, সম্পদ লঞ্চ আমাদের কর্ণফুলী-৩কে ওভারটেক করার সময় আমাদের লঞ্চের পাশেই বয়া ছিলো। এজন্য চাপিয়ে দেওয়ায় সম্পদ লঞ্চের পিছনে ধাক্কা লেগেছে। তবে ইচ্ছাকৃতভাবে নয়।

বাংলাদেশ সময়: ১:১০:৩৮   ৪৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
তজুমদ্দিনে বিষ প্রয়োগ করে মাছ শিকার দলের পাঁচ সদস্যকে আটক করে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
পিতা ও পুত্রকে আটকে রেখে নির্যাতন: পুলিশের সহযোগীতায় উদ্ধার আটক-৩
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অটোরিকশা ও গাঁজাসহ আটক-২
ভোলায় লঞ্চযাত্রীকে চোখ বেঁধে অপহরণ: খুঁজে পেতে পরিবারের আহাজারি
ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আ’লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার
আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত
ধনিয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড



আর্কাইভ