সমাজসেবা কার্যক্রমের ‘কর্মদলের সদস্যদের ঋণ বিতরণ ও অবহিতকরণ প্রশিক্ষণ’

প্রচ্ছদ » ভোলা সদর » সমাজসেবা কার্যক্রমের ‘কর্মদলের সদস্যদের ঋণ বিতরণ ও অবহিতকরণ প্রশিক্ষণ’
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫



---

আল আমিন ॥

বৃহ¯পতিবার (১৭ এপ্রিল ২০২৫) বিকেল ভোলা শহর (পৌরসভা) সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে ‘কর্মদলের সদস্যদের ঋণ বিতরণের পূর্বে অবহিতকরণ প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমাজসেবা উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে (অনলাইনে যুক্ত হয়ে সেশন পরিচালনা করেন) সমাজসেবা অধিদফতরের ইউসিডি শাখার উপপরিচালক নাসির উদ্দিন।

প্রশিক্ষণ শেষে শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় ১ ও ২নং ওয়ার্ডের ০২টি কর্মদলের ১৭ জন সদস্যের মাঝে ৮ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

অপরদিকে ২ ও ৮নং ওয়ার্ডের ০২টি কর্মদলের ১৭ জন সদস্যের মাঝে ইতোপূর্বে গৃহীত ঋণ পরিশোধ সাপেক্ষে ৮ লক্ষ ২৫ হাজার টাকা টাকা ক্ষুদ্রঋণ পুনঃ বিনিয়োগ করা হয়েছে। এছাড়াও ৭ জন প্রতিবন্ধী ব্যক্তি/পরিবারের সদস্যকে দগ্ধ ও প্রতিবন্ধীদের পূনর্বাসন কর্মসূচির আওতায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয় এর সহকারী পরিচালক মো. মিজান সালাউদ্দিন,শহর সমাজসেবা অফিসার মিরাজ আহমেদসহ প্রমূখ।

বাংলাদেশ সময়: ১:০৯:৫৫   ২৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক হওয়ায় মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ইয়ুথ রেড ক্রিসেন্ট, ভোলা ইউনিটের নতুন নির্বাহী কমিটি গঠন
ভোলায় সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপি’র দোয়া মাহফিল



আর্কাইভ