গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’

প্রচ্ছদ » ইসলাম » গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ফিলিস্তিনে ইসরাইলের মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির আয়োজন করে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় ভোলা শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরের গণজমায়েত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার।

কর্মসূচিতে যোগ দিতে ভোলার সকল ইউনিয়ন পৌরসভা ও পাশের উপজেলাগুলো থেকে মিছিল নিয়ে যোগ দেয় হাজার হাজার মানুষ। এ কর্মসূচি সফল করতে গত কয়দিন ধরে ভোলার বিভিন্ন মসজিদে, সকল ইউনিয়নে প্রচার- প্রচারণা চালিয়েছে ভোলার ২৫টি রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধ সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা। তাদের ব্যাপক প্রস্তুতিতে শহরে জন¯্রােত ছড়িয়ে পরে। হাটখোলা মসজিদ চত্বরে তৈরি করা হয় মঞ্চ।

---

 ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপি) জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ, বাংলাদেশ জামাতে ইসলামি জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজী, ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ বশির উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক ও ভোলা সদর উপজেলা সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান আজাদী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সেক্রেটারি মাওলানা মোঃ তরিকুল ইসলাম তারেক, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি মুফতি আহাম্মদ উল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী, বেফাকুল মাদারেসিল আরাবিয়া বাংলাদেশ ভোলা জেলা সভাপতি মাওলানা মোঃ মহিউদ্দিন, ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ বাংলাদেশ ভোলা জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ শফি উদ্দিন,বাংলাদেশ জামাতে ইসলামি ভোলা সদর আমীর মাওলানা মোঃ কামাল হোসেন, খেলাফত মজলিস ভোলা জেলা সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জাতীয় ইমাম সমিতি ভোলা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, জাতীয় ইমাম সমিতি ভোলা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আব্বাস উদ্দিন, ইসলামি ঐক্য আন্দোলন ভোলা জেলা আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলাম ভোলা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মুফতি আব্দুল মান্নান, বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ড ভোলা জেলা সভাপতি মাওলানা মোঃ আমির হোসেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইসরাফিল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান,বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলা মাওলানা হাবিবুল্লাহ তাহেরী,ওলামা মাশায়েখ পরিষদ ভোলা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ জাকির হোসেন, বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ ভোলা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ সাইফুল ইসলাম, আঞ্জুমানে মুফিদুল ইসলাম ভোলা জেলা সাংগঠনিক স¤পাদক হাফেজ মোঃ বনী আমিন,দাওয়াত ও তাবলিগ ভোলা জেলা প্রতিনিধি ডাঃ সাখাওয়াত হোসেন তামিম, ছাত্র প্রতিনিধি রাহিম ইসলাম, কাওমি ছাত্র ঐক্য পরিষদ জেলা সভাপতি মাওলানা মোঃ জিয়াউর রহমান ফারুকী, গণঅধিকার পরিষদের প্রতিনিধি মোঃ শহিদুজ্জামান,জাতীয় নাগরিক পাটি (এনসিপি) ভোলা জেলা সংগঠক বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ভোলা জেলা সভাপতি তাদিক আহমাদ তাজিম।

এসময় বক্তারা বলেন, “গাজায় ইসরাইলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা, বোমা বর্ষণ এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারে হাজারো নিরীহ নারী, শিশু ও পুরুষ নিহত হয়েছে। ফিলিস্তিনে চলছে গণহত্যা। ধ্বংস হয়ে গেছে বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও ধর্মীয় উপাসনালয়। এটি একটি মানবিক ও নৈতিক বিপর্যয়। এই হত্যাযজ্ঞের পেছনে আছে ফিলিস্তিনকে পুরোপুরি দখল করে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা দখলের গভীর ষড়যন্ত্র। এই বর্বরতার বিরুদ্ধে আজ বিশ্ব মুসলিম জনতা ফুঁসে উঠেছে।”

---

সমাবেশ থেকে বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের সরকারপ্রধানের কাছে দাবি জানানো হয় ইসরাইলি পণ্যের সরকারি ও বেসরকারিভাবে বর্জনের ঘোষণা দেওয়া হোক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, আবদুর বর আকন, জেলা বিএনপির নেতা এনামুল হক, ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:০৪:২৭   ৩২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু
প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে অন্তবর্তীকলীন সরকার জনপ্রত্যাশার সাথে প্রতারণা করেছেন: ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর
ভোলায় পীর মাশায়েক ও ওলী আওলিয়াদের অংশগ্রহনে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন
মসজিদের ব্যাংক হিসাবে জমা আড়াই কোটি



আর্কাইভ