মনপুরায় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়

প্রচ্ছদ » জেলা » মনপুরায় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের সাথে বরিশাল বিভাগীয় কমিশনার’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার নির্বাহী অফিসার লিখন বনিক’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার। বিশেষ অতিথি ও সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, বিভাগীয় সহকারী কমিশনার (বিভাগীয় কমিশনারের একান্ত সচিব) ফারহান ফাইয়াজ।

মতবিনিময় সভায় মনপুরা উপজেলার বিদ্যুৎ সমস্যা, সরকারি কর্মচারিদের আবাসন সংকট, বেড়ি বাঁধ প্রকল্পে পাকা রাস্তা বহাল রাখা, জেলেদের নৌকা সংরক্ষন বিষয়ে আলোচনা করা হয়।

এই সময় অন্যানের মধ্যে ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, পুরোহিত ও গণমাধ্যম কর্মীরা।

বাংলাদেশ সময়: ১:০১:৪২   ২২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ