ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করছে বেসরকারি সংস্খা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)।

অস্ট্রেলিয়ান দাতা সংস্থা ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল (টাই)-এর অর্থায়নে পরিচালিত পিসিসি’র আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক এডভোকেসি সভা। বুধবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

সকাল ১০টায় অনুষ্ঠিত সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় পিসিসির বিগত কার্যক্রম ও ভবিষ্যৎ লক্ষ উদ্দেশ্য ও পরিকল্পনা ব্যাখ্যা করেন পিসিসির প্রজেক্ট ম্যানেজার খোকন দফো।

পিসিসি’র প্রজেক্ট মনিটরিং অফিসার আব্দুল্লাহ আল ওয়াসি এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভোলার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা স¤পর্কে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এজাজুল হক,সাংবাদিক এ.সি.ডি অর্জুন ও মোঃ শরীফ হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ বেলায়েত হোসেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রতিনিধি সুশঙ্কর দে, সিপিপি প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, পিসিসির কাচিয়া ইউনিয়ন ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম কবির ও সদস্য রুনা বেগম।

দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী চলা সভায় বক্তারা সকলেই নতুন ফেজের মেয়াদ বৃদ্ধি করণ,কর্ম এলাকা বৃদ্ধিকরণ ও উপকার ভোগিদের সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। পিসিসির ভোলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এম সাংবাদিক শাহরিয়ার ঝিলন, আরিফুল ইসলাম রিয়াজ ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য পিসিসি বিগত ৩ বছর যাবত ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, বিনা মূল্যে হুইল চেয়ার সহ চলার সামগ্রি প্রদান, বিনামূল্যে চিকিৎসা প্রদান, বিনামূল্যে গরু ছাগল,হাঁস মুরগী প্রদান সহ বিভিন্ন কাজ করছে। ফলে এই এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই নিজেদেরকে স্বাবলম্বি করার সুযোগ পাচ্ছে এবং নিজেদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১:০০:১৮   ২৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লোনের টাকায় মাথা গুজার ঠাই পুড়ে ছাই
ভোলায় দৈনিক সংগ্রামের ৫১ বছরে পদার্পণ উপলক্ষে সাংবাদিক নেতৃবৃন্দের মিলনমেলা
ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ