আদিল হোসেন তপু।।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ভোলায় গ্রামীন ঐতিহ্যকে ধারন করে ভোলা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন নতুন বছরকে স্বাগত জানায়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
এসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা আয়োজন করে ভোলা জেলা বিএনপি।
বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন বলে জানায় আয়োজকরা।
সোমবার দুপুরে ভোলা শহরের সদর রোডের বিএনপির অফিসের সামনে থেকে এই বনার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেত্রীদেন ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড, আবহমান বাংলার বিভিন্ন ছবি প্রদর্শন, দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়।

এসময় বর্ষবরন শোভাযাত্রয় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মো. হুমায়ুন কবির সোপান, রব আকন (কমিশনার), মফিজুল ইসলাম মিলন,বশির হাওলাদার, জেলা বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম খান, মো. ইয়ারুল আলম লিটন, আবু নোমান মো. শফিউল্লাহসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবিন্দরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বাংলা নববর্ষের চেয়ে বড় কোনো সর্বজনীন উৎসব দেশে আর নেই। এ কারণে মানুষে মানুষে মহাপ্রাণের মিলন ঘটানোর বর্ষবরণের এই উৎসব গভীর তাৎপর্যময় হয়ে আছে আমাদের জীবনে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে। আমরা এখন স্বাধীন ভাবে বাংলা প্রানের উৎসব উদযাপন করতে পারছি। এসময় তারা জুলাই আন্দোলন নিহততের স্মরন করার পাশাপাশি ফিলিস্তিনের নিপিড়িত জনগনের প্রতি সহমর্মিতা জানান।
বাংলাদেশ সময়: ১৯:২২:০২ ২৩৫ বার পঠিত