ভোলায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

প্রচ্ছদ » জেলা » ভোলায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



---আদিল হোসেন তপু।।

পুরোনোকে বিদায় জানিয়ে নতুন উদ্দীপনায় পথচলার বার্তা নিয়ে শুরু হচ্ছে বাংলা নববর্ষ। ভোলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব।

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই সরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। মানুষ উৎসবের আমেজে নতুন পোশাক পরে এসব অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন র‌্যালি ও সাংস্কৃতিক আয়োজনে।

সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন করে অফিসার ক্লাব বটতলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। জাতীয় সংগীত ও বৈশাখী গান পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বর্ষবরন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

---এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার মো. শরিফুল হক, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা এ-সময় উপস্থিত ছিলেন।

পরে জেলা শিল্পকলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

---এছাড়াও ছিলো পান্তা উৎসব ও বর্ষবরন উপলক্ষে শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতার শিক্ষার্থীদের পুরষ্কার বিতরন করা হয়। পুরো আয়োজন জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

---আনন্দ উদযাপনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশি, নৌবাহিনীও কোস্টগার্ডের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩৬   ৩৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ