ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের ব্যক্তি মালিকাধীন সম্পত্তি লিজ কার্যক্রম মহামান্য হাইকোর্ট স্থগিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের ব্যক্তি মালিকাধীন সম্পত্তি লিজ কার্যক্রম মহামান্য হাইকোর্ট স্থগিত
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

ভোলা জেলার সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের ব্যক্তিমালিকাধীন রেকর্ডীয় সম্পত্তি লিজে দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম চ্যালেঞ্জ করে মোঃ মোস্তফা ও আরও কয়েকজন ব্যক্তি তাদের ব্যক্তিমালিকাধীন রেকডীয় সম্পত্তি ১৩৬.৫৪ একর পরিমাণসহ তাহার সংলগ্ন একটি প্রবাহিত নদীকে জলমহাল দেখিয়ে ভোলা জেলার জেলা প্রসাসক মহোদয় বিগত ১৬.০৩.২০২৫ইং তারিখে একটি ইজারা বিজ্ঞপত্তি প্রকাশ করেন যাহার মেমো নং ০৫.১০.০৯০০.০০৬.১৪.০০২.১৯-৩১৩ উক্ত প্রকাশিত বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট পিটিশনার মোঃ মোস্তফা ও আরও কয়েকজন রিট পিটিশন নম্বর ৬০৫৪/২০২৫ দায়ের করেন।

মহামান্য হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি রজিক-আল-জলিল এবং বিচারপতি তামান্না রহমান খালিদি সমন্বয়ে গঠিত একটি ডিভিশন আজ ১৩.০৪.২০২৫ইং বেঞ্চ দাে রিটের শুনানি গ্রহণ করেন (Rule, Stay and Stayus-Que) রুল জারি, স্থগিতাদেশ স্থিতিবস্থায় থাকার আদেশ প্রদান করেন।

রিটকারীদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ। তিনি জানান, “সরকারের কোনো বৈধ অধিকার না থাকা সত্ত্বেও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি লিজে দেওয়ার প্রচেষ্টা ছিল সম্পূর্ণ বেআইনি। হাইকোর্টের আদেশে সেটাই প্রতিফলিত হয়েছে।”। তিনি আরো বলেন, বিগত ১০.১০.২০২২ইং এবং ১০.১০.২০২৩ইং তারিখে ঘোষিত ভোলা জেলার সদর উপজেলার ভেলুমিয়া বন্ধ জলমহাল ইজারা বিজ্ঞপ্তিতে ভেলুমিয়াতে একটি বন্ধ জলমহল দেখানো হয়েছে যাহা আপনার বিগত বিগত ১৫.১০.২০২৪, ০৩.০১.২০২৫ এবং ১০.০৩.২০২৫ইং সার্কুলারে ১নং কলাম ৭৮ শতাংশ হিসেবে উল্লেখ্য আছে কিন্তুু ভেদুরিয়া এবং ভেলুমিয়া জলমহাল ১৩৪ একর এর কথা কোথায়ও উল্লেখ করা হয়নি।

প্রকাশ থাকে যে, ভোলা জেলার সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের কথিত জলমহাল ইতিপূর্বে বন্ধ কখানো লিজ দেয়া হয় নাই কেননা . বিগত ১০.১০.২০২২ ও ১০.১০.২০২৩ইং তারিখে ঘোষিত ভেলুমিয়া জলমহল ইজারা বিজ্ঞপ্তিতে পর্যালোচনা করিলে দেখা যায় ভেলুমিয়া একটি জলমহল দেখানো হয়েছে, যা আপনার ১৫.১০.২০২৪, ০৩.০১.২০২৫ এবং ১০.০৩.২০২৫ ইং তারিখের বিজ্ঞপ্তিতে ১নাং করামে ৭৮ শতাংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। (বিগত ১০.১০.২০২২ ও ১০.১০.২০২৩ ইং সাকৃলার সংযুক্ত) কিন্তু বর্তমানে আপনার ঘোষিত ১৩৮ শতাংশ জমির কথিত জলমহাল আদ্যে জলমহাল হিসেবে কখনোই ইজারা প্রদান করা হয় নাই। ভেলুমিয়া ও ভেদুরিয়া জলমহলটি জনগণের রেকর্ডীয় সম্পত্তি হিসেবে এসএস রেকর্ডভুক্ত ও বিএস খতিয়ানে রেকর্ডভুক্ত রয়েছে এবং অনেকেই ২০২৫ইং পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:০৯:২৩   ৩৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
শিবপুরে বিশিষ্টজনের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ কোস্টগার্ডের
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ



আর্কাইভ