দৌলতখানের চর বৈরাগিয়া মৌজায় ভুয়া খতিয়ান খুলে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানের চর বৈরাগিয়া মৌজায় ভুয়া খতিয়ান খুলে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

জাল জালিয়াতি করে ভোলার দৌলতখানের মদনপুর ইউনিয়নের চর বৈরাগিয়া মৌজায় ভুয়া খতিয়ান খুলে জমি দখলের পায়তারার করছে একটি অসাধু মহল এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে জমির প্রকৃত মালিকরা। রবিবার (১৩ এপ্রিল) ভোলা সদর উপজেলার বাপ্তায় মালিক সমিতির অফিস রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চর বৈরাগিয়া মৌজার শতাধিক বাসিন্দা।

চর বৈরাগিয়া মৌজার জমি মালিক সমিতির সভাপতি নওরোজ বাবুল সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, চর বৈরাগিয়ার জমির প্রায় ৫ শতাধিক সদস্য তাদের জমি লগ্নি করে পাওয়া টাকা জমির কাগজপত্র ঠিক করার জন্য ভোলা সদর উপজেলার বাসিন্দা মোঃ ইলিয়াস, মোঃ মাহামুদুল হক ও আঃ খালেক মেম্বারকে দেন। কিন্তু ইলিয়াস, মাহমুদুল হক গংরা কাগজপত্র ঠিক না করে প্রতারনা করে নিজেদের নামে খতিয়ান ও ভূয়া কাগজ তৈরি করেছে। চরের অধিকাংশ মানুষ সল্প শিক্ষিত হওয়ায় তাদেরকে সহজ সরল পেয়ে উক্ত ব্যক্তিগণ ভুয়া কাগজ ও খতিয়ান তৈরী করে চরের জমি নিজেদের মালিকানা দাবী করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ৫ শতাধিক মাকিলদের মালিকানা অস্বীকার করে তিনজনের নামে জমির খতিয়ান সৃজন করা হয়।

এসময় বৈরাগিয়া মৌজার জমি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাজি, জমির মালিক আলাউদ্দিন, কামাল মেম্বার, মনির সাজি, আবু সাইদ বয়াতী অভিযোগ করে বলেন, ভুমিদস্যূ ইলিয়াস, মাহামুদুল হক ও আঃ খালেক গংরা চরের উপর কু-নজর দেয়া শুরু করেছে। তারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে চরের দখল নেওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। এ ব্যাপারে কয়েকবার বসাবসি হয়েছে। কিন্তু তাদের মালিকানার স্বপক্ষে কোন কাগজপত্র দাখিল করতে পারে নাই।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, ভুমিদস্যূ ইলিয়াস, মাহামুদুল হক ও আঃ খালেক গংরান নিজেদের অপকর্ম আড়াল করতে ব্যবসায়ী জামাল উদ্দিন চকেটের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে। তার সুনাম নষ্ট করার পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অপরদিকে চকেট জামাল, আলাউদ্দিন, কামাল মেম্বার, মনির সাজি ও আবু সাইদ বয়াতীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে শনিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের কুইন আইল্যান্ড রেস্টুরেন্টের হলরুমে এক সংবাদ সম্মেলন করে ইলিয়াস, মাহামুদল হক ও আঃ খালেকরা। সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে বলেন, উক্ত ব্যক্তিরা তাদের জমি জোড়রপূর্বক দখল করে রেখেছে এবং হুমকি, ধামকি দিয়ে জমির কাছে যেতে দিচ্ছে না। প্রশাসনের কাছে এব্যাপারে সমাধান চেয়ে লিখিত অভিযোগ দিলেও প্রশাসনের কাছ থেকে কোন প্রকার সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেছে তারা।

বাংলাদেশ সময়: ০:৫৮:৪৮   ৪৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
তজুমদ্দিনে বিষ প্রয়োগ করে মাছ শিকার দলের পাঁচ সদস্যকে আটক করে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
পিতা ও পুত্রকে আটকে রেখে নির্যাতন: পুলিশের সহযোগীতায় উদ্ধার আটক-৩
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অটোরিকশা ও গাঁজাসহ আটক-২
ভোলায় লঞ্চযাত্রীকে চোখ বেঁধে অপহরণ: খুঁজে পেতে পরিবারের আহাজারি
ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আ’লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার
আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত
ধনিয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড



আর্কাইভ