বোরহানউদ্দিনে ধর্ষক ওমর কাজীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও গণমিছিল

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে ধর্ষক ওমর কাজীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও গণমিছিল
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযুক্ত ওমর কাজীর ফাঁসির দাবিতে খাসমহল বাজারে বোরহানউদ্দিন ছাত্র কল্যাণ ফাউন্ডেশন হাসান নগর শাখা ও হাসাননগরবাসী মানববন্ধন ও গণমিছিল করেন।

রবিবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার সময় হাসাননগর ইউনিয়নের মাদ্রাসার ছাত্র জনতা, আলেম সমাজ ও ছোট বড় সর্বস্তরের জনগণ এই ব্যানারে মানববন্ধন ও গণমিছিল কর্মসূচি পালন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, হাসাননগর রহমানিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাও: বশিরউল্যাহ, দেবীপুর ইসলামিয়া ফাজিল (বি,এ)মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃবিল্লাল মোল্লা, রহমানিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক অলিউল্লাহ জুয়েল, শিক্ষক ও খতিব খাসমহল দক্ষিন মাথা জামে মসজিদ-মাওলানা মাকসুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বক্তারা বলেন, ধর্ষক ওমর কাজী ও তার সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। দেশে এত ধর্ষণ হচ্ছে কিন্তু অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। তাদের কোনো বিচার হচ্ছে না। পুলিশ কি করে? প্রশ্ন তুলে বক্তারা বলেন, অনতিবিলম্বে ধর্ষক এবং তার সাথে সহযোগীদের গ্রেপ্তার করে তাদের মৃত্যুদ- দেওয়া হোক। তা না হলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।

আলটিমেটাম দিয়ে তারা বলেন, ২৪ ঘণ্টার ভেতরে ধর্ষক ও ধর্ষণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি এমনকি বোরহানউদ্দিন থানা ঘেরাও করার হুশিয়ারী দেন।

উল্লেখ্য গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার হাসাননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এক দাখিল পরীক্ষার্থী ধর্ষেণের শিকার হন। এমনকি ঘটনার পর মেয়েটির মা এলাকার গণ্যমান্যদের জানাতে গেলে মা’কেও হত্যার হুমকি দেয় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর কাজী।

এ ঘটনার পর ১১ মার্চ রাতে ভুক্তভোগীর ভাই মেয়েটিকে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতাল, পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান।

ধর্ষিতা শিক্ষার্থীর ভাই বাদী হয়ে ধর্ষক ওমর কাজীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা করে। অন্যদিকে সরকার বাদী হয়ে আরো একটি মামলায় তিনজনকে আসামি করে মামলা হয়।

বাংলাদেশ সময়: ০:৫৮:০৪   ৪০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস



আর্কাইভ