নববর্ষ আবার এলো

প্রচ্ছদ » সর্বশেষ » নববর্ষ আবার এলো
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



---

 

নববর্ষ আবার এলো

 

হায়াত মাহমুদ

নতুন বছর আবার এলো-

এক বছর পরে,

খুশীর বন্যা বইছে এখন-

বাঙ্গালীদের ঘরে।

চলছে সবাই হিজল তলায়-

যেথায় বৈশাখী মেলা,

খেলনা কিনবে, হল্লা করবে-

থাকবে নাগড় দোলা।

বাউল গাইবে বৈশাখী গান-

সব মানুষের তরে,

দোয়েল-কোয়েল বেজায় খুশী

খুশীতে ঠোঁট নাড়ে।

নববর্ষের আগমনে-

খোকা-খুকু খুশী,

রঙ্গিন সাজে নতুন বছর-

সুখের হবে বেশী।

নববর্ষের দিনের মত-

চাইবো আরো সুখ,

বিশ্বে থাকুক সুখ-শান্তি-

যাক চলে যাক দুখ।

বাংলাদেশ সময়: ২২:১৮:৫১   ১০১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত



আর্কাইভ