চরফ্যাশনে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হামলায় আহত ৫

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হামলায় আহত ৫
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনে উপজেলা জাহানপুর ইউনিয়নে মাটিকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সাত্তার মাঝি পরিবারের হামলায় শহিদ হাওলাদারের পরিবারের ৫ জন আহত হয়েছে। আহত ৪ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহিদ হাওলাদারের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

আহত শহিদ হাওলাদারের ছেলে বিল্লাল জানায়, চরফ্যাশনের জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আটকপাট বাজার এলাকার বেরিবাঁধের বাহিরে তাদের নিজস্ব রেকর্ডকৃত জায়গায় স্থানীয় সাত্তার মাঝির পরিবার জোরপূর্বক মাটি কেটে নেওয়ার সময় তার বাবা শহিদ হাওলাদার বাধা দেয়। এতে সাত্তার মাঝি পরিবার ক্ষিপ্ত হয়ে শহিদ হাওলাদারের ওপর হামলা করে। হামলায় শহিদ হাওলাদার গুরুতর আহত হন। খবর পেয়ে শহিদ হাওলাদারের পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করে। হামলায় শহিদ হাওলাদারের জামাতা মো. আব্বাস, পুত্রবধূ শিরিনা বেগম, আরেক পুত্রবধূ অন্তঃসত্ত্বা নাসরিন বেগম ও সালাউদ্দিনসহ ৫ জন আহত হয়। আহত ৪জনকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শহিদ হাওলাদারের ছেলে বিল্লাল জানায়, তারা মামলা করার প্রস্তুতি নিয়েছেন। তিনি আরো জানান, সাত্তার মাঝির পরিবার বিগত ১৬ বছর আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে তাদের দিঘি- পুকুর থেকে বহুবার জোরপূর্বক মাছ ধরে নিয়ে গেছে। তারা নিরীহ বিএনপি সমর্থক হওয়ায় তাদের প্রতি প্রায়ই জুলম নির্যাতন করত সাত্তার মাঝির পরিবারের সদস্যরা।

সাত্তার মাঝি জানান, আমরা তাদের ওপর কোন হামলা করিনি, বরং তারা আমাদেরকে গালিগালাজ করে আমাদের ওপর হামলার জন্য লাঠিসোটা নিয়ে আসে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ তারিক হাসান বলেন, এ ঘটনায় কোন মামলা হয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১:৩৫:২৭   ২৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ



আর্কাইভ