ভেলুমিয়ায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে চক্ষু ক্যাম্প সম্পন্ন

প্রচ্ছদ » ভোলা সদর » ভেলুমিয়ায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে চক্ষু ক্যাম্প সম্পন্ন
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ কে-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এক ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার (১২ এপ্রিল) পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন। এ দিন মোট ১৮০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে ২০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়। রোগীদের সেবা প্রদান ও ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের সহযোগিতায় সম্পন্ন করা হবে।

চক্ষু ক্যাম্পে জিজেইউএস-এর টেকনিক্যাল অফিসার মোঃ মিঠুন মন্ডলসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চক্ষু চিকিৎসা গ্রহণকারীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবায় এ ধরনের কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

বাংলাদেশ সময়: ১:৩৫:০৪   ২৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন ভোলা কলেজ শাখার সম্মেলন ও ইফতার মাহফিল‎



আর্কাইভ