বোরহানউদ্দিনে প্রতিবন্ধীর বসত ভিটা দখলের চেষ্টার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে প্রতিবন্ধীর বসত ভিটা দখলের চেষ্টার অভিযোগ
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ০২নং ওয়ার্ডে প্রতিবন্ধী আব্দুর রশিদের বসতবাড়ি মোস্তাফিজুর রহমান শিকদার কর্তৃক জবরদখলে চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি।

প্রতিবন্ধী আঃরশিদ অভিযোগ করে জানান, কাচিয়া মৌজার এসএ-৯৯/৯৮নং খতিয়ানের ৬৬০-নং দাগ ও চলমান জরিপের ২০০৬ নং ডিপি খতিয়ানের ১৬০৯নং দাগ ভুক্ত ১৮ শতাংশ জমি মোঃ কাদের গংদের নিকট থেকে ক্রয় করে ভোগ দখল করে আসছে। উক্ত জমি কিছুদিন আগে মোস্তফিজুর রহমান শিকদার সহ আরো কয়েকজন মিলে জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়।

ভুক্তভোগীর স্ত্রী ফাতেমা বেগম বলেন, জমি দখলে বাধা দেওয়ায় আমাদের একাধিক বার প্রাণনাশের চেষ্টা করেছে। বিগত ২৮/০৭/২০২২ তারিখে আনুমানিক সকাল ১০টায় একবার হামলা করে। এমনকি কিছু দিন আগে আমার স্বামীকে ঘরের ভিতরে রেখে বাহির থেকে দরজা আটকে দিয়ে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন সংবাদ পেয়ে উদ্ধার করে। এবিষয়ে ভুক্তভোগী পরিবার সর্বোচ্চ মহলের কাছে বিচার দাবি করেন।

তিনি আরো বলেন, মোস্তফিজুর রহমান শিকদার এলাকার কোনো রকম বিচার ফয়সালা মানে না, তিনি তার মেয়ে (দরজীয় বেগম ডেলা), জামাই (মোঃ জুয়েল), ছেলে (মোঃ সোহেল) এর হুমকি দিয়ে থাকে। তারা সকলে সরকারি প্রশাসনের দায়িত্বে রয়েছে। আমার খরিদ করা জমিতে দোচালা ঘর উত্তোলন বাঁধা প্রদান করে এবং আমি যাতে ঘর উত্তোলন করতে না পারি, সেই জন্য থানায় আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আরো উল্টো মিথ্যা মামলা হামলার হুমকি ধামকি দিয়ে আসছে।

ভুক্তভোগীর স্ত্রী আরো বলেন, আমাদের এই জমি হতে উৎখাত করতে ভাড়াটিয়া লোক ঠিক করেছেন বলে হুমকি দেন। আমার অসহায় স্বামী একজন প্রতিবন্ধী দিনমজুর ছেলে কোন রকম দিনমজুরি করে আমাদের সংসার চলে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। এবং সকল মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত মোস্তাফিজ মাল বলেন, আমি খরিদা সূত্রে উক্ত জমির মালিক। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

বাংলাদেশ সময়: ১:৩৪:২৮   ৩৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস



আর্কাইভ