ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতির মাধ্যমে শেষ হলো ‘মার্চ ফর গাজা’

প্রচ্ছদ » ইসলাম » ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতির মাধ্যমে শেষ হলো ‘মার্চ ফর গাজা’
শনিবার, ১২ এপ্রিল ২০২৫



---

নিজস্ব প্রতিবেদক।।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বর গণহত্যা চালাচ্ছে এর প্রতিবাদে ডাকা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি গণজমায়েতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।

শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।

বিকেল সোয়া তিনটার দিকে বিখ্যাত কারী আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান জনতার উদ্দেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান। এ সময় মাওলানা মিজানুর রহমান আজহারী স্লোগান দেন এবং লাখ লাখ জনতা ফিলিস্তিনের পতাকা ওড়ান। পরে একে একে অতিথিদের মঞ্চে আহ্বান জানানো হয়।

---

অনুষ্ঠানে অতিথিদের মঞ্চে ডেকে আনা হলেও তারা বক্তব্য দেননি। মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। সেখানে গাজাবাসীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি জানানো হয়। ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়।

এর আগে দুপুর দুইটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। মানুষের ভিড় রয়েছে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলিস্তান, দোয়েল চত্বর, রমনা পার্ক, মৎস্য ভবন মোড়, হাইকোর্ট ভবন ও নিউমার্কেটসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। ঢাকার বুকে যেন একখণ্ড ফিলিস্তিন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৭   ৪৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ভোলায় ইফতার মাহফিল ও বদর দিবস পালিত
বিশিষ্টজনের সম্মানে মারকাযুত তালীম একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু



আর্কাইভ