
স্টাফ রিপোর্টার ॥
ডা. মামুন ফাউন্ডেশন স্কলারশিপ-২০২৫ কর্তৃপক্ষ গত ১ এপ্রিল ২০২৫ এবছরের বৃত্তি প্রাপ্তদের নাম ঘোষণা করেন। ঐ দিন বাউফল উপজেলার বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে বৃত্তি বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
ডা. মামুন ফাউন্ডেশন ‘শিক্ষা, সমাজকাজ আর স্বপ্ন-বিস্তার’ শ্লোগান নিয়ে নানামুখী কর্মকান্ডে নিবেদিত। ২০২৫ সালে কাছিপাড়া ও কনকদিয়া ইউনিয়নের ভৌগোলিক সীমানাধীন সকল বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে চারজন শিক্ষার্থীকে ডা. মামুন ফাউন্ডেশন স্কলারশিপ-২০২৫ এর জন্যে মনোনীত করা হয়। অনুষ্ঠানে বিশেষ মেধার স্বাক্ষর রেখে সরকারী মেডিকেল কলেজে চলতি বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম, বলেন, ‘মানুষ মাত্রই সামাজিকভাবে দায়বদ্ধ। ডা. মামুন ফাউন্ডেশনের এই উদ্যোগ মেধাকে স্বীকৃতি দিয়ে যে নান্দনিক আবহ তৈরি করেছে, তা মেধাভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।’
বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আবদুল জলিল খান, সহকারী রেজিষ্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বৃত্তির আলোকে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের প্রশংসা করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বৃত্তি ঘোষণা অনুষ্ঠানে আরও আলোচনা করেন, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম নান্নু, মো. খালেদুজ্জামান ফোরকান স্যার, সহকারী অধ্যাপক জিএম জহিরুল ইসলাম ও মো. মোহেবউল্লাহ আনসারীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন খান। সমাজসেবী ও উদ্যোগী তরুণ মো. মনির হোসেন নতুন প্রজন্মকে উৎসাহদানে সকল প্রকার সহযোগিতার অঙ্গীকার করেন।
ডা. মামুন ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ‘ডা. মামুন ফাউন্ডেশন কোনো ব্যক্তিগত সংগঠন নয়, বরং সমাজের সকলের তরে সম্মিলিত ব্যক্তির চলমান প্রচেষ্টামাত্র।’
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভূমি সহকারী কর্মকর্তা মো. মোজাহেরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার মো. মজিবুর রহমান, বিপাশা সংঘের সভাপতি নবাব আলী খান, মো. মশিউর রহমান সুমন, মো. সোহাগ, প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ সচিবালয় ও মো. সোহাগ খান, পিআইও প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:৪১:২৮ ৫৭০ বার পঠিত